1. sonaimurinews24@gmail.com : sonaimurinews24 :
আইপিএলে হঠাৎ নিভে গেল আলো! - sonaimurinews24
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:৪৭|
শিরোনামঃ
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার জিয়া জামায়াতের যুব নেতার বিএনপিতে যোগদান রাজধানীর বংশাল থানার সভাপতি হতে চান কর্মী বান্ধব বিএনপির কর্মী “জাবেদ উদ্দিন” কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশের কনস্টেবল সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক নিবন্ধন পরীক্ষা হরিনাকুণ্ডুর মনির খান দেশসেরা মেধাবীদের তালিকায় ৩য় স্থান দখল ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক আদম ব্যবসায়ী ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামীলীগ-ছাত্রলীগের হামলায় অনেকেই জখম হয়েছেন আজ ইসলামি আন্দোলনের সমাবেশে যোগ দিতে আসা একটি বাস দূর্ঘটনার কবলে পড়েছে অবশেষে পরিবর্তন হলো উত্তরাধিকার সম্পত্তির ভাগাভাগি পদ্ধতি, নতুন নিয়মে সম্পত্তি বণ্টন হবে যেভাবে… আচমকা লেবাননে দখলদার ইস্রাইলের হামলা,নারীশিশু সহ ব্যাপক হতাহত

আইপিএলে হঠাৎ নিভে গেল আলো!

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ৯, ২০২৫,
  • 1273 Time View
আইপিএলে হঠাৎ নিভে গেল আলো!
আইপিএলে হঠাৎ নিভে গেল আলো!

ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকাল, ৮ মে অনুষ্ঠিত আইপিএল এর পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার এই ম্যাচের তখন দশ ওভার শেষ হয়েছে, পাঞ্জাব কিংস এর স্কোর বোর্ডে তখন ১১২ রান  ১ উইকেট হারিয়ে। এমন সময় দেখা দেয় নাটকিয়তা!

আকাশে তখন পাখি উঠে যাচ্ছিলো। সেই সেই পাখিকেই কিনা ড্রোন ভেবে খেলার মাঝপথে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয় হামলার ভয়ে। এই পরিস্থিতিতে দর্শকদের মনে আতঙ্ক আরো বেড়ে যায় স্টেডিয়ামের কর্মীদের “বোম্বস আর কামিং” বলে চিৎকার করতে শুনে।

 ফলে, দর্শকরা স্টেডিয়াম ত্যাগ করতে শুরু করেন এবং খেলা বাতিল ঘোষণা করা হয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এই ঘটনার জন্য “গুরুতর প্রযুক্তিগত ত্রুটি” দায়ী বলে জানিয়েছে। তবে, প্রত্যক্ষদর্শীদের মতে, এই পরিস্থিতি নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সৃষ্টি হয়েছিল।

এই ঘটনার পর, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আইপিএলসহ অন্যান্য ক্রিকেট ইভেন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তান সুপার লিগের ম্যাচও এই কারণে স্থগিত করা হয়েছে। ধর্মশালার মতো শহরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।

এই ঘটনায় নেটিজেনদের মধ্যে কেউ কেউ আবার আইপিএলকে “ইন্ডিয়ান প্যানিক লীগ” হিসেবে চিহ্নিত আখ্যা দিযেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025